News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিমুখী চাপে দিশাহারা প্রশাসন, ফায়ারম্যান নিয়োগে বঞ্চিত ও ভাগ্যবানদের ক্ষোভের আগুন নেভাতে ব্যর্থ মুখ্যমন্ত্রীও
Image

দ্বিমুখী চাপে দিশাহারা প্রশাসন, ফায়ারম্যান নিয়োগে বঞ্চিত ও ভাগ্যবানদের ক্ষোভের আগুন নেভাতে ব্যর্থ মুখ্যমন্ত্রীও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ একদিকে চাকুরী বঞ্চিত প্রার্থীদের চাপ, অন্যদিকে অফারপ্রাপকদের চাপ৷ দিশেহারা অবস্থায় রাজ্য প্রশাসন৷ ফায়ারম্যান পদে নিয়োগ ঘিরে যে কথিত অনিয়মের অভিযোগ উঠেছে তাতে গোটা প্রশাসন রীতিমতো সিদ্ধান্তহীনতায় ভুগছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার চাকুরী বঞ্চিতদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন৷ সেই প্রেক্ষিতে অফারপ্রাপক ভাগ্যবানরা ফায়ারম্যান পদে নিয়োগপত্র পাচ্ছেন না৷ ৩৮৪ জন অফারপ্রাপক যুবক এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছেন৷ তাদের ভাগ্যাকাশে কি সূর্য্যোদয় ঘটবে নাকি অফার বাতিল হয়ে যাবে এনিয়ে চরম ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা৷ ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে নিয়োগপত্র স্থগিত রাখার নির্দেশ জারি করার পর কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছেন, তাতে অফারপ্রাপকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে৷
এই পরিস্থিতিতে অফারপ্রাপকরা বুধবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভাবনের সামনে ধর্ণা প্রদর্শন করেন৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তারা তাদের বক্তব্য পেশ করেছেন৷ তাদের বক্তব্য অবিলম্বে তাদের নিয়োগ কার্য্যকর করতে হবে৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকে তেমন কোন সন্তোষজনক আশ্বাস না পেয়ে তারা অগ্ণিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার সরকারী আবাসনে ধর্ণা দেয়৷ সেখানে মন্ত্রীকে না পেয়ে কারমন্ত্রী মণিন্দ্র রিয়াংয়ের সাথে সাক্ষাৎ করে তাদের দাবী জানিয়েছেন৷ কারামন্ত্রীর কাছ থেকেও তেমন কোন সন্তোষজনক আশ্বাস পাননি তারা৷ পরে মন্ত্রীদের বাসভাবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷
প্রসঙ্গত, ফায়ারম্যান পদে নিয়োগে অনিয়মের কথিত অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ আনেন সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা৷ তাদের দাবি অনেক যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের ফায়ারম্যান পদে নিয়োগ করা হয়নি৷ যদিও নিয়োগ নীতি অনুযায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য পদ সংরক্ষিত ছিল৷ সম্প্রতি ৩৮৪ জন ভাগ্যবান ফায়ারম্যান পদে অফার পেয়েছেন৷ অফার বন্টন করার পরপরই সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেন৷ ৩৮৪ টি পদের মধ্যে ১১টি সংরক্ষিত ছিল সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য৷ কিন্তু যাদের এই ১১টি অফার প্রদান করা হয়েছে তাদের মধ্যে মাত্র চারজন এই পদের জন্য যোগ্য৷ বাকি সাতজন রাজনৈতিক নেতাদের মাধ্যমে অফার বাগিয়ে নিয়েছেন৷ এই সাতজনের সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় যথার্থ প্রশিক্ষণ নেই বলে অভিযোগ৷ ফায়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের কমপক্ষে সাত বছরের প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে৷ যে সাতজন অফার পেয়েছেন তারা মাত্র সাত দিনের প্রশিক্ষণ নিয়েছিলেন৷
এদিকে, সিভিল ডিফেন্সের বেশ কিছু ভলান্টিয়ার ইতিমধ্যেই চাকুরীর জন্য আবেদন করতে পারছেন না৷ তারা বয়সোত্তীর্ণ হয়ে গিয়েছেন৷ আরও কিছু ভলান্টিয়ার রয়েছেন যারা বয়সোত্তীর্ণ হতে চলেছেন৷ এই পরিস্থিতিতে তারা দাবী জানিয়েছেন অবিলম্বে ফায়ারম্যান পদে তাদের নিয়োগ করতে হবে৷ একই সঙ্গে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের অভিযোগ ফায়ারম্যান নিয়োগের ক্ষেত্রে শাসক দল তাদের নিজেদের পছন্দের লোককে অফার দিয়েছে৷ এক্ষেত্রে অনেক অফার দেওয়া হয়েছে নগদ টাকার বিনিময়ে৷ এইসব অভিযোগ সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে জানিয়েছিলেন৷ এরপরই এই ৩৮৪ জন ফায়ারম্যান পদে অফারপ্রাপকদের নিয়োগ স্থগিত করে দেওয়া হয়েছে৷ এতেই অফরাপ্রাপকদের পরিবার পরিজনদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে চাকুরী নিয়ে৷ বাধ্য হয়ে অফারপ্রাপকরা তাদের পরিবারের অভিভাবকদের নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top