News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধুবড়ির সত্ৰশালে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অগ্নিদগ্ধ দুটি বসতঘর, হত গবাদি পশু, নষ্ট টিভি, ইনভাৰ্টার
Image

ধুবড়ির সত্ৰশালে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অগ্নিদগ্ধ দুটি বসতঘর, হত গবাদি পশু, নষ্ট টিভি, ইনভাৰ্টার


ধুবড়ি (অসম), ৭ সেপ্টেম্বর (হি.স.) : ধুবড়ির সত্ৰশালে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ায় আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের বসতঘর। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশু, নষ্ট হয়ে গেছে অর্ধ শতাধিক গৃহস্থের টিভি, ইনভাৰ্টার ইত্যাদি বিদ্যুৎ-চালিত সামগ্রী। ঘটনা ধুবড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সত্রশালে আজ বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত হয়েছে।

জানা গেছে, আজ ভোররাতে আচমকা সত্রশালের পাওয়ারছড়া গ্রামে সংস্থাপিত একটি ট্র্যান্সফৰ্মারে আগুন ধরে। সঙ্গে সঙ্গে ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে দুটি পরিবার মতিয়র রহমান এবং সহিদুর রহমানের বসতঘরের ওপর। এতে ওই দুটি ঘরকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। আগুন দুটি গরু পুড়ে মারা গেছে। এছাড়া ঘরে মজুত কাপড়-চোপর, কিছু আসবাবপত্রও আগুনে ছাই হয়েছে। তবে সংশ্লিষ্ট বাড়ির সদস্য এবং গ্রামের মানুষজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে এ ঘটনায় গ্রামের অৰ্ধশতাধিক পরিবারের বাড়িতে মজুত টিভি, ইনভার্টার, বাল্ব, সিলিং ফ্যান ইত্যাদি বিদ্যুৎ-চালিত সামগ্রী জ্বলে নষ্ট হয়ে গেছে। এজন্য আগমনি বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বহু বিলম্বে কর্তৃপক্ষ গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় এত পরিবারের সম্পত্তি জ্বলে নষ্ট হয়েছে।

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top