News Flash

  • Home
  • দেশ
  • গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, গর্ভপাতের অনুমতি পেলেন ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী
Image

গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, গর্ভপাতের অনুমতি পেলেন ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : দেশের শীর্ষ আদালতের রোষের মুখে গুজরাত হাই কোর্ট । কাজে অসন্তুষ্ট হওয়ায় সোমবার গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট । অভিযোগ, ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা এক তরুণী সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদন করতে শীর্ষ আদালতে শুনানির আগেই রায় জানিয়ে দিয়েছে হাই কোর্ট। ফলে সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর এজলাসে মামলাটি উঠলে বিচারপতিরা হাই কোর্টকে ভর্ৎসনা করেন। গর্ভপাতের অনুমতি দেওয়া হয় ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে ।

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা এক তরুণীর গর্ভপাতের মামলা সুপ্রিম কোর্টে উঠলে শীর্ষ আদালত সোমবার তার শুনানির তারিখ নির্দিষ্ট করে। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার আগেই শনিবার গুজরাত হাই কোর্ট এই মামলার রায় ঘোষণা করে দেয়। আদালত ওই তরুণীর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছিল। সোমবার সেই মামলা আবার সুপ্রিম কোর্টে ওঠে। শীর্ষ আদালত তরুণীকে গর্ভপাতের অনুমতি দিয়েছে। মামলাটির শুনানি চলাকালীন আদালত গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা করে বলে, ‘‘গুজরাত হাই কোর্টে হচ্ছেটা কী? উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার দেশের কোনও আদালতের নেই। এটা সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে।’’

গুজরাত হাই কোর্টের পক্ষে মামলাটির সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেটা। তিনি জানান, এই মামলার পূর্ববর্তী রায়ে একটি ভুল হয়েছিল। তা সংশোধন করার জন্য শনিবার আবার রায় ঘোষণা করা হয়েছে। এই জটিলতার জন্য ‘ভুল বোঝাবুঝি’কে দায়ী করেছেন সলিসিটর জেনারেল। এর আগে এই মামলায় সময় নষ্ট করার বিষয়েও গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। অযথা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছিল তারা। এ বিষয়ে গুজরাত সরকারকেও নোটিস পাঠানো হয়। তার পরেই সোমবার মামলাটির শুনানির কথা জানায় সুপ্রিম কোর্ট।
মামলাকারী অন্তঃসত্ত্বা তরুণীর আইনজীবী শীর্ষ আদালতে জানান, গত ৭ আগস্ট গর্ভপাতের আবেদন জানিয়ে তাঁর মক্কেল হাই কোর্টে গিয়েছিলেন। ৮ তারিখ হাই কোর্ট মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয়। তারা ১০ তারিখ রিপোর্ট দিয়ে জানায়, গর্ভপাত করা যেতে পারে। এর পরেও আরও ১২ দিন পরে মামলাটির শুনানির দিন নির্দিষ্ট করে হাই কোর্ট। যা ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। কারণ এ সব বিশেষ ক্ষেত্রে প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের মামলা তৎপরতার সঙ্গে বিচার করা দরকার। কিন্তু গুজরাত হাই কোর্টের মধ্যে তেমন মানসিকতা দেখা যায়নি বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top