News Flash

  • Home
  • Uncategorized
  • দেশকে হিন্দু রাষ্ট্র পরিণত করার চেষ্টা চলছে, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ত্রী রতন ভৌমিক
Image

দেশকে হিন্দু রাষ্ট্র পরিণত করার চেষ্টা চলছে, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ত্রী রতন ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ আজ থেকে আড়ালিয়া সুকলে ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর তিনদিনব্যাপী

শুক্রবার আগরতলায় এসএফআই এবং টিএসইউ’র উদ্যোগে রাজনৈতিক-সাংগঠনিক শিক্ষা শিবির আয়োজিত  হয়৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় এসএফআই এবং টিএসইউ’র উদ্যোগে রাজনৈতিক-সাংগঠনিক শিক্ষা শিবির আয়োজিত হয়৷ ছবি নিজস্ব৷

রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবির শুরু হয়েছে৷ শিক্ষা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন৷
আড়ালিয়া সুকলে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর তিনদিনব্যাপী রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবির শুরু হয়েছে৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশীলিজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক৷ শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷ শ্রী ভৌমিক বলেন, কেন্দ্রীয় সরকার যাদের দ্বারা পরিচালিত তারা স্বাধীনতার আগে থেকেই আমাদের দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে৷ এখন তারা কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পেতে সরকার চালাচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠতার সুযোগকে কাজে লাগিয়ে তারা দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী শ্রী ভৌমিক বলেন, গান্ধীজি হিন্দু রাষ্ট্র তৈরি করার পক্ষে ছিলেন না বলে গান্ধীজিকে খুন করেছে আরএসএস৷ বর্তমান কেন্দ্রীয় সরকার ও তাদের সংগঠনগুলো যৌথভাবে হিন্দু রাষ্ট্রের ধারণাকে চাপিয়ে দেবার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক আরো বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আগের ইউপিএ সরকারের যে নীতি বর্তমান বিজেপি সরকারও সে একই নীতি গ্রহণ করেছে৷ নীতিগত অবস্থানের দিক দিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্য তেমনন কোন তফাৎ নেই৷ আরএসএস এবং বিজেপি দল একদিকে যেমন আমাদের অর্থনীতিকে মুষ্টিমেয় পঁুজিপতিদের স্বার্থ রক্ষার কাজে লাগাচ্ছে৷ শ্রেণীগত অবস্থানে কংগ্রেস এবং বিজেপি একে অপরের পরিপূরক৷ তারা পঁুজিপতির প্রতিনিধি৷
এসএফআই এবং টিএসইউর রাজনৈতিক ও সাংগঠনিক শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, এসএফআইয়ের সভানেত্রী নীলাঞ্জনা রায়, রাজ্য সম্পাদক নবারুণ দেব প্রমুখ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top