News Flash

Image

হাইলাকান্দিতে নেশা মুক্তির স্বাস্থ্য রথ

হাইলাকান্দি (অসম), ৭ আগস্ট (হি.স.) : নেশার কবল থেকে তরুণ প্রজন্মকে মুক্তি দিতে সারা দেশের সঙ্গে হাইলাকান্দিতেও শুরু হয়েছে অভিযান। নেশা মুক্তির অভিযানের অঙ্গ হিসেবে আজ সোমবার হাইলাকান্দিতে একটি স্বাস্থ্য রথের যাত্রা শুরু হয়েছে। জেলা আয়ুক্তের কার্যালয়ে পতাকা নেড়ে এই রথের যাত্রা শুরু করেন জেলা কমিশনার নিসর্গ হিভারে।

জেলার সব বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে রথের যাত্রারম্ভের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত হিভারে জানান, তিনটি পর্যায়ে নেশা থেকে মুক্তি লাভের জন্য প্রশাসন থেকে কাজ করা হচ্ছে। প্রথমত নেশা সামগ্রী পাওয়ার উৎস অর্থাৎ সরবরাহ লাইনকে জেলায় ধ্বংস করার কাজ চালানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাইস্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে নেশার চাহিদা ধ্বংস করতে সজাগতা বাড়ানো হয়েছে।

পাশাপাশি ইতিমধ্যে যারা মারাত্মক নেশাগ্রস্ত হয়ে গেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। জেলা আয়ুক্ত তাঁর ভাষণে নেশা মুক্তির জন্য সচেতনতা বাড়াতে জেলাবাসীকে এগিয়ে আসার আবেদন জানান।
এদিকে এই সচেতনতাকে এগিয়ে নিয়ে যেতে সোমবার আলগাপুর উন্নয়ন খণ্ড এবং হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে দুটি পৃথক শোভাযাত্রা বের করা হয়। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দুটি শোভাযাত্রা ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

আগামীকাল মঙ্গলবারও অনুরূপ এক শোভাযাত্রা সকাল সাড়ে দশটায় লালা উন্নয়ন খণ্ডে বের করা হবে। আমালা বাজার থেকে আয়নাখাল পর্যন্ত শোভাযাত্রা করে পুনরায় আমালা ব্লক হেডকোয়ার্টারে এসে শোভাযাত্রাটি মিলিত হবে।
উল্লেখ্য, শনিবার দক্ষিণ হাইলাকান্দি এবং কাটলিছড়া ব্লকেও অনুরূপ শোভাযাত্রা বের করা হয়। এদিকে এই সচেতনতাকে আরও এগিয়ে নিয়ে যেতে রবিবার আয়নাখালে একটি পথনাটিকা পরিবেশন করা হয়।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top