News Flash

  • Home
  • Uncategorized
  • দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদি ও হাসিনাকে দিয়ে উদ্বোধনই সার, ভেল্কি দেখাচ্ছে বিএসএনএল, ক্ষুব্ধ মুখ্যসচিব
Image

দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদি ও হাসিনাকে দিয়ে উদ্বোধনই সার, ভেল্কি দেখাচ্ছে বিএসএনএল, ক্ষুব্ধ মুখ্যসচিব

BSNLনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ভেল্কি দেখাচ্ছে বিএসএনএল৷ দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে দিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে হাইস্পিড ইন্টারনেট ব্যান্ডউইথ গেটওয়ের উদ্বোধনই সার৷ আদতে সব কিছুই ফাঁপা৷ রাজ্যে ইন্টারনেট পরিষেবা নিয়ে বিএসএনএলের সাথে বৈঠকের নির্যাস তুলে ধরে শুক্রবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং ইন্টারনেট পরিষেবা নিয়ে চরম অসন্তোষ ব্যক্ত করেছেন৷ তিনি জানান, বাংলাদেশের কক্সবাজার থেকে ১০জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ বিএসএনএল আমদানি করলেও পরিষেবা ঠিক মত দিতে পারছে না৷ ফলে, তাদেরকে পরিষেবা মানোন্নয়নে কড়া দাওয়াই দেওয়া হয়েছে৷ মুখ্যসচিবের দাবড়ানিতে বিএসএনএল আধিকারিকরা খুব শীঘ্রই পরিষেবা উন্নত করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ মোবাইল পরিষেবাও আগামী মাস তিনেকের মধ্যে স্বাভাবিক করা হবে বলে মুখ্যসচিবকে আশ্বস্ত করেছেন বিএসএনএল আধিকারিকরা৷
গত ২৩ মার্চ ভিডিও কনফারেন্সিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ইন্টারনেট গেটওয়ের৷ বাংলাদেশের কক্সবাজার থেকে ১০ জিবিপিএস হাইস্পিড ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি করে বিএসএনএল৷ ত্রিপুরা হয় এর গেটওয়ে৷ ভারতবর্ষে মুম্বাই এবং চেন্নাইয়ের পর তৃতীয় গেটওয়ের হয় আগরতলা৷ কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এই ইন্টারনেট গেটওয়ের৷ বহু আশা আকাঙ্খার বাস্তবায়ন ২৩ মার্চ দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হলেও আদতে সেই আশার গুড়ে বালি৷ পরিচালনগত ত্রুটির কারণেই যে হাইস্পিড ব্যান্ডউইথের সুফল মিলছে না তা অনেকটাই স্পষ্ট৷ মুখ্যসচিব এদিন বিএসএনএল নিয়ে যে অসন্তোষ ব্যক্ত করেছেন তাতে অনেকটাই স্পষ্ট তড়িঘড়ি উদ্বোধন করতে গিয়ে বহু সমস্যা রেখেই ইন্টারনেট গেটওয়ে চালু করে দিয়েছে বিএসএনএল৷ সংস্থার আধিকারিকরা মুখ্যসচিবকে জানিয়েছেন, ইন্টারনেট গেটওয়ের প্রযুক্তিগত সমন্বয় সাধন করা হচ্ছে৷ মোদ্দা কথা, উদ্বোধনের আগেই নানা ত্রুটি ছিল বিএসএনএলের কাজকর্মে৷ ফলে, সঠিক ভাবে প্রযুক্তি ব্যবহার করতে ব্যর্থ হওয়াতেই কক্সবাজার থেকে ১০ জিবিপিএস ইন্টারনেট আমদানি করা সম্ভব হয়ে উঠছে না৷
এদিকে, মোবাইল পরিষেবা নিয়েও বিএসএনএল আধিকারিকরা গা ঝাঁড়া দিতে চেয়েছেন৷ পিজিসিএলের ঘাড়ে দোষ চাপিয়ে বিএসএনএল দায় মুক্ত হওয়ার কৌশল নিয়েছে৷ সংস্থার আধিকারিকরা মুখ্যসচিবকে জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ফাইবার অপটিক তার কাটা পড়েছে৷ ফলে, সেগুলি সারাই করতে আরো তিন মাস সময় লাগবে৷ বিএসএনএলের বক্তব্য, পিজিসিএল এই সমস্ত সারাইয়ের কাজ করে থাকে৷ মুখ্যসচিব বিএসএনএলের এই বক্তব্য শুনে চরম অসন্তোষ প্রকাশ করেছেন৷ শুক্রবার তিনি জানিয়েছেন, বিএসএনএলকে শীঘ্রই সমস্ত ত্রুটি সারাই করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের বিএসএনএলের আধিকারিকরা সময়মতো ত্রুটি সারাই করতে ব্যর্থ হলে বিষয়টি দিল্লির নজরেও নিয়ে যাওয়া হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
সবমিলিয়ে বিএসএনএল পরিষেবা নিয়ে রাজ্য সরকার চরম অসন্তোষ প্রকাশ করে তাদের উপর চাপ সৃষ্টি করলেও আদৌ এই সংস্থা কতটা পরিষেবা প্রদানে সফল হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ণ দেখা দিয়েছে৷ খোদ বিএসএনএলের অধঃস্তন কর্মীদের মধ্যে উপর মহলের আধিকারিকদের চরম গাফিলতির কারণেই রাজ্যে এই সংস্থার পরিষেবার দৈনাদশা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top