News Flash

Image

প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা

মুম্বই, ৭ জুলাই (হি.স.) : প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী। বছর তিনেক আগে বাবাকে হারান অভিনেতা । মিঠুনের সঙ্গে মুম্বইয়ে থাকতেন তাঁর মা। শুক্রবার সকালে মুম্বইয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি দেবী।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এদিন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী ঠাকুমার মৃত্যুর খবর জানিয়েছেন। প্রায় তিন বছর আগে ২০২০ সালের এপ্রিল মাসে বাবা’কে হারান অভিনেতা। বাবা বসন্তকুমার চক্রবর্তীর বয়স হয়েছিল ৯৫ বছর। কিডনি বিকল হওয়াতেই মৃত্যু হয়েছিল তাঁর। সে সময় ভরা লকডাউন। করোনায় কাঁপছে গোটা বিশ্ব। সে সময় লকডাউনের কারণে বেঙ্গালুরুতে ছিলেন অভিনেতা। বাবা প্রয়াত হন মুম্বইয়ে। বাবার শেষকৃত্য করতে বেশ অসুবিধের মধ্যেই পড়তে হয় তাঁকে। মাঝে মাত্র তিন বছর। এবার চলে গেলেন মা-ও।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top