News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুঞ্চে সন্দেহজনক দু’টি ব্যাগকে ঘিরে আতঙ্ক! পরীক্ষা করে দেখল সুরক্ষা বাহিনী
Image

পুঞ্চে সন্দেহজনক দু’টি ব্যাগকে ঘিরে আতঙ্ক! পরীক্ষা করে দেখল সুরক্ষা বাহিনী

পুঞ্চ, ১৬ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্দেহজনক দু’টি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় ন্যাশনাল কনফারেন্স -এর অফিসের কাছে সন্দেহজনক দু’টি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দাবিহীন দু’টি লাল ব্যাকপ্যাককে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

পুলিশ জানিয়েছে, মেন্ধর এলাকায় ন্যাশনাল কনফারেন্সের অফিসের সামনে পিডাব্লিউডি কলোনিতে মেইন গেটের কাছে দু’টি লাল ব্যাকপ্যাক পড়ে থাকতে দেখা যায়। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। পরে ব্যাগ দু’টি পরীক্ষা করে দেওয়া হয়। সূত্রের খবর, ওই ব্যাগ থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top