News Flash

  • Home
  • খেলা
  • পরিকাঠামোগত কোনও ঘাটতি নেই সামগ্রিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা : ক্লুজনার
Image

পরিকাঠামোগত কোনও ঘাটতি নেই সামগ্রিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা : ক্লুজনার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। ক্রিকেট আঙিনায় পরিকাঠামোগত কোনও ঘাটতি নেই। যথেষ্ট সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে রাজ্যের মাঠে। উপযুক্ত তালিম পেলে তাদের থেকেই জাতীয় দলে নাম লেখাতে পারবে বলে রাজ্যের হেড অফ দ্য কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার অত্যন্ত আশাবাদী। বিশ্বখ্যাত কিংবদন্তি কোচ ক্লুজনারকে পেয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন যেমন আপ্লুত। তেমনি দু-তিনদিনে রাজ্য ক্রিকেটের হালচাল, বিশেষ করে ক্রিকেটারদের প্রতিভা দেখে যথেষ্ট খুশি ক্লুজনার। আজ বিকেলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কনফারেন্স হলে টিসিএ আয়োজিত মিট দ্যা প্রেসে অকপটে ক্লুজনার কথাগুলি ব্যক্ত করেন। শর্ট টাইমে কোচিং, রেজাল্ট হিসেবে সেরা সাফল্য আসার প্রত্যাশা – এর পেছনে মূল রহস্য কী ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্লুজনার বলেন তিনি মুখ্যত ১ : ১ কোচিং করাবেন না। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কোচেরা যেভাবে কোচিং করাচ্ছেন, সেভাবেই কোচিং হবে। তবে একাধারে কোচেরা, অপরদিকে শিক্ষার্থী ক্রিকেটাররা যখন যেখানে অসুবিধা হবে, সেটাই ক্লুজনার সঠিকভাবে দিক নির্দেশ করে দেবেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি তপন লোধ, সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ, কোষাধ্যক্ষ জয় লাল দাস সহ এপেক্স কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ক্লুজনারের পরিদর্শনকালে অনভিপ্রেত একটি ঘটনাকে ঘিরে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।‌ বিষয়টি নিয়ে প্রশাসন মহলে দৃষ্টি আকর্ষণ করে বিষয়টার মূল উৎপাটন আবশ্যক বলে টিসিএ মনে করে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top