News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷  তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দূর্নীতির অভিযোগ  উঠেছে৷প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের একটি করে ডিম প্রদানের কথা থাকলেও সপ্তাহে প্রতিদিন ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাদ্যসামগ্রী নিয়ে দূর্নীতির অভিযোগ করল অভিভাবকরা৷ঘটনার বিবরণে জানা যায়,৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের বিরুদ্ধে গত দীর্ঘদিন ধরে বাচ্চাদের খাবার না দেওয়া এবং বাচ্চাদের জন্য বরাদ্দকৃত ডিম পরিমাণে কম দেওয়ার ভিযোগ করল অভিভাবকরা৷ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত ৬নং ওয়ার্ড এর শান্তিনগর এলাকায়৷এছাড়াও  জানা যায়  অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম প্রদান নিয়ে ঘোটালা চরম আকার ধারন করেছে৷ ডিম সহ খিচুড়ির বিভিন্ন সামগ্রী প্রদানের ক্ষেত্রে বেআইনি পন্থা অবলম্বন করে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা৷তাই এলাকাবাসীরা  অভিযোগ জানান ৬নং ওয়ার্ডের কাউন্সিলার বাবলী মজুমদার রায়ের নিকট৷ এই অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এলকার কয়েকজনকে নিয়ে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শনে যান ৬নং ওয়ার্ডের কাউন্সিলার বাবলী মজুমদার রায়৷  তিনি পরিদর্শন শেষে এলাকাবাসীদের আশ্বাস দেন যে এই বিষয়টি সমাধানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করবেন৷

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top