নয়াদিল্লি, ১০ এপ্রিল ( হি. স.): আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্প । রবিবারের এই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, কাশ্মীর, চন্ডীগড় সহ উত্তরভারতের বহু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। দিল্লিতে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। আজ বিকেল চারটে নাগাদ হঠাৎই কেপে ওঠে রাজধানী। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। আতঙ্ক ছড়ায়। ভারতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পাকিস্তান আফগানিস্তানে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।গোটা হিন্দুকুশ পর্বতমালা জুড়েই এই কম্পন অনুভুত হয়েছে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় মাত্রা ৬.৬। আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে।
কাবুলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী দিল্লিসহ উত্তর ভারত
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















