News Flash

Image

বদরপুর-আদরকোণা পূর্ত সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

বদরপুর (অসম), ২০ মে (হি.স.) : করিমগঞ্জের বদরপুর থেকে আদরকোণা পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা বেহাল। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু গত দেড় বছর থেকে কাজ হচ্ছে না গুরুত্বপূর্ণ এই সড়কে। ফলস্বরূপ দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। সাধারণ মানুষ বেশ কয়েকবার বিভাগীয় কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, কোনও লাভ হয়নি।

আজ শনিবার বদরপুরঘাট-আদরকোণা সড়কটি সংস্কারের দাবিতে প্রতিবাদে নামেন স্কুল পড়ুয়া কচিকাঁচা সহ সাধারণ মানুষ। এদিন তাঁরা বিধায়ক হায় হায়, সাংসদ কৃপানাথ মালা হায় হায়, অসম সরকার হায় হায় সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন এলাকা।

প্রতিবাদকারীরা জানান, অসম সরকার বিগত দেড় বছর আগে সড়কের জন্য অর্থ মঞ্জুর করেছিল। তা সত্ত্বেও সংস্কার হয়নি সড়কের। যার ফলে আজ প্রতিবাদী কার্যসূচি পালন করছেন তাঁরা। বদরপুরঘাট-আদরকোণা পূর্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top