News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোটে বিক্ষোভের মুখে পাক তদন্তকারী দল, পোড়ানো হল কুশপুতুল
Image

পাঠানকোটে বিক্ষোভের মুখে পাক তদন্তকারী দল, পোড়ানো হল কুশপুতুল

পাঠানকোট, ২৯ মার্চ (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে তুমুল বিক্ষোভের মুখে পড়ল পাক তদন্তকারী দল| মঙ্গলবার সকালে ৱুলেটপ্রুফ এসইউভি গাড়িতে-তে চেপে যখন পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ঢোকে পাক তদন্তকারী দল, তখনই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা| ছিলেন আম আদমি পার্টি ও কংগ্রেস নেতা-নেত্রীরাও| কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই পোড়ানো হয় কুশপুতুল| স্লোগান ওঠে, ‘ফিরে যাও জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (যৌথ তদন্তকারী দল)’| দিল্লির আপ মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, ‘পাকিস্তান ও বিজেপি একই ভাষায় কথা বলছে| আইএসআই-বিজেপি জোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাঠানকোটে এসেছি| ভারতের নিরাপত্তা নিয়ে মোদীকে ছিনিমিনি খেলতে দেব না|’
সোমবার দিনভর পাক তদন্তকারী দলের সঙ্গে বৈঠক করেন এনআইএ কর্তারা| পাক দলের হাতে প্রমাণ হিসেবে তুলে ধরা হয় একে ৪৭ ও পিস্তলের মতো অস্ত্র, বাইনোকুলার, জিপিএস ডিভাইস, গ্রেনেড, ওষুধ, জামাকাপড়, ফুড প্যাকেট, ড্রাই ফ্রুটস ও জুতো, যেগুলির প্রত্যেকটির গায়ে লেখা ‘মেড ইন পাকিস্তান|’ মঙ্গলবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে পাক তদন্তকারী দলটি অমৃতসরে পেঁৗছয়| এরপর সেখান থেকে বিশে| নিরাপত্তায় ৱুলেটপ্রুফ এসইউভি-তে করে তদন্তকারী দলটিকে পাঠানকোটে নিয়ে যাওয়া হয়|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top