News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের বৃষ্টিতেই অলিগলি পথ সহ গোটা খোয়াই শহর জলমগ্ণ, পৌর এলাকার অবৈজ্ঞানিক ড্রেন উপচে নোংরা জল ফুটপাতে
Image

একদিনের বৃষ্টিতেই অলিগলি পথ সহ গোটা খোয়াই শহর জলমগ্ণ, পৌর এলাকার অবৈজ্ঞানিক ড্রেন উপচে নোংরা জল ফুটপাতে

KHOWAI RAINনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মার্চ৷৷ খোয়াই পৌর এলাকায় একদিনের প্রবল বৃষ্টিতে নাজেহাল পুরবাসীরা৷ শহরের উপর বিশাল খেলার মাঠ, ছোট-বড় গলিপথ থেকে এমনকি রাজপথ আজ জলমগ্ণ৷ জনগন এবং বেশ কিছু ইঞ্জিনিয়ার-এর মতে পুর পরিষদের দূরদর্শিতার অভাব এবং আংশিক জনগনের স্বার্থ আদায়, সমগ্র খোয়াই পুর পরিষদ এলাকার জনগনের ভোগাস্তির কারন৷ খোয়াই পুর পরিষদের পরিকল্পনার ঘাটতি রয়েছে এবং সংবাদ মাধ্যও বিজ্ঞজনেরা পরিকল্পনার দিশা দেখালেও তা মানতে নারাজ পৌর কর্তারা৷ কারন উনারাই যে সবজান্তা৷ দুরদর্শিতার অভাব রয়েছে এমন বাস্তব কিছু উদাহরন যদি তোলে ধরার বিষয় আসে, তখন প্রথম বলতেই হয় পুর এলাকার ড্রেন র্নিমানের কথা৷ প্রায় শতকরা ৯৮ শতাংশই অবৈজ্ঞানিকভাবে নির্মিত৷ ড্রেন যে কারনে নির্মিত হয়েছে সেই জলই নিষ্কাশন হয়না ড্রেন দিয়ে৷ সুভাষপার্ক বাজারে ড্রেনগুলির একই অবস্থা৷ যেকারনে নুংরা আর্বজনার স্তুপ ড্রেনে পড়ে পড়ে দূগন্ধের সৃষ্টি করে৷ নজর নেই পুর কর্তৃপক্ষের৷ এরপর বলতে হয় বর্ষার মরশুমে রাস্তার জল ড্রেন দিয়ে নিষ্কাশিত হবার কথা৷ কিন্তু বেশ কিছু ব্যবসায়ী দোকানের সামনে মাটি ফেলে এমনভাবে নিজের সুবিধা ভোগ করতে ব্যস্ত যেকারনে রাস্তার জল রাস্তায় এবং ফুটপাত দখলে ঐসব ব্যবসায়ীদের৷ অথচ পুর পরিষদ বা পূর্ত্ত দপ্তর নিরবাক৷ এছাড়া পুর এলাকায় অবৈধভাবে প্রায় ৯০ শতাংশ পুকুর ভরাট হচ্ছে৷
শহরের আশপাশে ছোট ছোট ছড়াগুলো আজ বেদখল৷ ছড়া দখল করেছে পুর পরিষদ এবং বেশ কিছু স্বথান্বেষী মানুষ৷ এছাড়া ছড়ার বুক ভরে উঠছে শহরের আর্বজনায়৷ ছোট ছোট ছড়াগুলো শহরের আর্বজনার পাহাড় আর বইতে পারছেনা৷ যেকারনে ছড়ায় জমে থাকা আর্বজনার পাহাড় থেকে মশা-মাছি সহ অস্বাস্থ্যকর দূগন্ধের সৃষ্টি হচ্ছে৷ শুধু কি ছড়াগুলোরই এই অবস্থা? না, শহরের অভ্যন্তরে সুভাষপার্ক বাজারে সমস্ত মাছ-মাংসের অবশিষ্টগুলো ছড়ায় এবং বাজারের ডাষ্টবিনে ফেলেন দোকানারী৷ এই ডাষ্টবিনগুলো নিয়মিত পরিস্কার করা হয়না৷ এর ফলে বাজারে সরবদা দূগন্ধ ছড়িয়ে থাকে৷ ড্রেনগুলো এই ময়লা-আর্বজনায় ফুলে -ফেঁপে উঠে আর বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলি ভরে উঠে শহরের রাজপথ জলমগ্ণ করে তুলে৷ যদি লাগাতর বৃষ্টি হয় তবে ভয়ানক রূপ নেবে পৌর এলাকার বিভিন্ন জায়গাই৷ তারমধ্যে সুভাষপার্ক বাজারে ওয়ান-ওয়ে রাস্তা, যা দেখে বিভিন্ন মহকুমার মানুষ খোয়াই শহরের উপর দিয়ে যাবার পথে বিদ্রুপের হাসি হাসেন৷ সব মিলিয়ে পৌর সভার অতিবিজ্ঞ, সবজান্তা কতাদের ধৃতরাষ্ট্র না হ য়ে বিজ্ঞজনের কাছ থেকে পরামর্শ নিয়ে জনগনের জন্য একটু ভাবা উচিত বলেই মনে করছেন খোয়াইবাসী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top