News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকার বাজারে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ শেখ হাসিনার
Image

ঢাকার বাজারে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ শেখ হাসিনার


ঢাকা, ১৫ এপ্রিল (হি. স.) : ঢাকার নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা বলেই প্রাথমিকভাবে মনে করছে বাংলাদেশ সরকার। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সঙ্গে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।

শনিবার ভোরে ঢাকার এই বাজারে অগ্নিকাণ্ড হয়। এর পর গণভবনে আওয়ামি লিগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ঘটনাটি খতিয়ে দেখার কথা বলেন।

গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বলেছিলেন, ”এটি অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে, এখানে একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর ২০১৮ সালে আবার আগুন লেগেছিল। তারপর এখানে আমরা একটা সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প নিয়েছিলাম। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধাই দেয়নি, একটা রিট আবেদনও করে। হাই কোর্ট এটিকে স্থগিত করে দেন। সেসময় যদি এটা স্থগিত না করত, তাহলে এখানে হয়তো আমরা একটা ভাল মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা হত না।”

১০ দিনের ব্যবধানে ফের ঢাকার বাজারে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। সকলে আরও বেশি সচেতন হোন, নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করুন। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top