News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিথ্যা দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রক, এই অভিযোগ তুলে মন্ত্রীকে চিঠি তৃণমূলের
Image

মিথ্যা দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রক, এই অভিযোগ তুলে মন্ত্রীকে চিঠি তৃণমূলের

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : আগাম আবেদন সত্বেও দিল্লিতে তৃণমূল সাংসদদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। বিক্ষোভ দেখানোয় মন্ত্রীর সচিব তৃণমূল প্রতিনিধিদের বলেন, মন্ত্রী বিহার চলে গিয়েছেন এবং এক সপ্তাহের জন্য ফিরবেন না। তৃণমূলের দাবি, কথাটি ঠিক নয়। মিথ্যা দাবি করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক— এই অভিযোগ তুলে শুক্রবার মন্ত্রীকে চিঠি দিল তৃণমূল।

চিঠির নীচে স্বাক্ষরকারী হিসাবে আছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নাম। ওই চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, গিরিরাজের সচিব দাবি করেছিলেন, মন্ত্রী বিহার চলে গিয়েছেন এবং এক সপ্তাহের জন্য ফিরবেন না। কিন্তু তাঁকে নাকি তার পর দিনই দিল্লিতে দেখা যায়! এমনকি, লোকসভার বাজেট অধিবেশনের শেষ দিনেও গিরিরাজকে সংসদ ভবনে দেখা গিয়েছিল বলে জানিয়েছে তৃণমূল।

এই ‘মিথ্যাচারে’র বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের তরফে সরাসরি মন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে, “আপনার সচিব বলেছিলেন আপনি বিহারে চলে গিয়েছেন এবং এক সপ্তাহের জন্য ফিরবেন না। কিন্তু আমরা অবাক হয়ে খেয়াল করি, আপনি দিল্লিতেই রয়েছেন। আমাদের সাংসদরাও আপনাকে লোকসভায় দেখতে পান এবং সংসদে আপনার কাছে তাঁরা দাবিদাওয়া জানান।”

এক জন মন্ত্রীর সচিবালয়ের কাছ থেকে এই ধরনের মিথ্যাচার আশা করা যায় না বলেও চিঠিতে উল্লেখ করেছে তৃণমূল। ১০০ দিনের কাজের বকেয়া মেটাতে গিরিরাজের সঙ্গে আলোচনায় বসার জন্য আরও এক বার মন্ত্রীর সময় চাওয়া হয়েছেও ওই চিঠিতে।

ঘটনার সূত্রপাত বুধবার। ওই দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নেতৃত্বে ২৫ জন সাংসদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে দিল্লির কৃষিভবনে যায়। কিন্তু মন্ত্রীর দেখা না পেয়ে সচিবের কাছেই নিজেদের দাবির কথা জানান সাংসদরা। সচিবের সঙ্গে কথোপকথনে অভিষেক বলেন, “১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ এলে প্রয়োজনে সিবিআই তদন্ত করুন, আদালতে যান, কিন্তু রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিন।”

সচিব তৃণমূলের প্রতিনিধি দলকে জানান, সকালে সংসদে ছিলেন মন্ত্রী। তার পর নিজের সংসদীয় এলাকার কাজে বিহারের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মন্ত্রকে ছিলেন না গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীও। সচিব সাংসদদের বসতে বলে চা-কফি খেতে বলেন। কিন্তু অভিষেক তাঁকে বলেন, “আমরা চা-কফি খেতে আসিনি। আমরা প্রাপ্য মিটিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি চাই।” তার পরই দুপুর ২টো নাগাদ কৃষি ভবনের মধ্যেই ধর্নায় বসেন ২৫ জন তৃণমূল সাংসদ।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top