News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীর সঙ্গে বিজেপি সাংসদদের সাক্ষাতের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক শাহ-নড্ডার সঙ্গে
Image

মোদীর সঙ্গে বিজেপি সাংসদদের সাক্ষাতের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক শাহ-নড্ডার সঙ্গে

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : আগামীকাল মঙ্গলবারই পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চলাকালীন সময় বের করে তাঁদের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব বাংলার সব সাংসদই যাবেন মোদীর ডাকা আলোচনা চক্রে। কিন্তু তার আগে ফের কৌশলী চাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবারই তিনি তড়িঘড়ি দিল্লি গিয়েছেন। সূত্রের খবর, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও কথা বলতে পারেন বলে খবর।রাজ্য বিজেপিতে শুভেন্দুর বিরুদ্ধে অতিসক্রিয়তা, দলকে না জানিয়ে একাধিক কর্মসূচি পালন-সহ নানা অভিযোগ রয়েছে। আরও চওড়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেসবের বিহিত করতেই পালটা কৌশল নিয়েছিলেন সুকান্ত মজুমদাররা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁরা সময় চেয়েছিলেন। সেইমতো মঙ্গলবার সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মোদী। এ রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্টও নিতে পারেন তিনি।

এদিকে সূত্রের খবর, সংসদে বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারি অমিত শাহর সঙ্গে দেখা করে কথা বলেছেন। এছাড়া জেপি নড্ডার সঙ্গে দেখা করতে চান তিনি। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সুকান্তরা তাঁর বিরুদ্ধে মোদীর কাছে নালিশ করতে পারেন, এই আশঙ্কা থেকে শুভেন্দু নিজেই আগেভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটেছেন।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top