নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ মাথায় আঘাত পাওয়ার ফলে বালুয়াছড়ি হরি দেবনাথের মৃত্যুর অভিযোগ করেছেন জেলা ব্লক কংগ্রেস সভাপতি৷বালুয়াছড়ি এলাকায় রাতের আঁধারে বাইকে চলন্ত অবস্থায় মাথায় আঘাত করার ফলে হরি দেবনাথ নামে ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা৷ জানাযায় সাউথ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকায় হরি দেবনাথ বৃহস্পতিবার চড়িলাম মেলা থেকে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বালুয়াছড়ি এলাকায় পেছনদিকে আঘাত করার ফলে ব্যালেন্স রাখতে না পেরে রাস্তার পাশে কালভার্টের নিচে পড়ে যান৷ যার ফলে তার মৃত্যু হয়৷ পরিবারের সদস্যরা খবর পেয়ে রাতেই নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা হরি দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷ শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার পর মৃতদেহটি তুলে দেওয়া হলো পরিবারের হাতে৷ হরি দেবনাথের মৃত্যুর খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব৷

চড়িলামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















