News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  চড়িলামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
Image

 চড়িলামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  মাথায় আঘাত  পাওয়ার ফলে বালুয়াছড়ি হরি দেবনাথের মৃত্যুর অভিযোগ করেছেন জেলা ব্লক কংগ্রেস সভাপতি৷বালুয়াছড়ি এলাকায় রাতের আঁধারে বাইকে চলন্ত অবস্থায়  মাথায় আঘাত করার ফলে হরি দেবনাথ নামে ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই শুক্রবার  বিশালগড় মহকুমা হাসপাতালে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা৷ জানাযায় সাউথ চড়িলাম কৃষ্ণ সংঘ এলাকায় হরি দেবনাথ বৃহস্পতিবার চড়িলাম মেলা থেকে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বালুয়াছড়ি এলাকায় পেছনদিকে আঘাত করার ফলে ব্যালেন্স রাখতে না পেরে রাস্তার পাশে কালভার্টের  নিচে পড়ে যান৷ যার  ফলে তার মৃত্যু হয়৷ পরিবারের সদস্যরা খবর পেয়ে রাতেই নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷  হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা হরি দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷ শুক্রবার  বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার পর মৃতদেহটি তুলে দেওয়া হলো পরিবারের হাতে৷ হরি দেবনাথের মৃত্যুর খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top