News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিরোধীদের সহায়তায় কংগ্রেস সর্বোচ্চ বলিদান দিয়েছে : সুদীপ
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিরোধীদের সহায়তায় কংগ্রেস সর্বোচ্চ বলিদান দিয়েছে : সুদীপ

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিরোধীদের সহায়তায় কংগ্রেস সর্বোচ্চ বলিদান দিয়েছে। আজ নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ এই দাবি করেছেন। তবে, নির্বাচনে পরাজিত হলেও যুদ্ধ সমাপ্ত হয়নি, সুর চড়িয়ে বলেন তিনি। 

সুদীপের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলির ব্যক্তিগত স্বার্থ প্রত্যাশিত জয় অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর কটাক্ষ, একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে ভেবে কিছু রাজনৈতিক দল নিজেদের একাই সরকার গঠনের কান্ডারী মনে করেছিল। কিন্তু, ওই চিন্তাধারা আখেরে বিজেপিকে সহায়তা করেছে। তাঁর দাবি, ত্রিপুরায় কংগ্রেস মানুষের কল্যাণে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবে। শুধু তাই নয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে। 

তাঁর সাফ কথা, বিজেপি কেবল সাতটি আসনে ভাল ভোটের ব্যবধানে জয়ী হতে সক্ষম হয়েছে। বাকি আসনগুলিতে বিজেপি ভোট বিভাজনের ফায়দা তুলেছে। তাঁর দাবি, বিজেপিকে নিয়ে আমার পূর্বানুমান সঠিক ছিল। কিন্তু, বিরোধী দলের বিভাজিত ভোট বিজেপিকে নির্বাচনে জয়ী করেছে। ওই ফলাফল অপ্রত্যাশিত এবং শীঘ্রই আমরা নির্বাচনে ব্যর্থতার পর্যালোচনা করব। তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম মাত্র ৩৮.৯৭ শতাংশ ভোট পেয়ে কোন দল সরকার গঠন করেছে। ৬০ শতাংশের অধিক ভোট বিজেপির বিরুদ্ধে গেছে।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top