News Flash

Image

দিগরখালে চুনাপাথরবাহী ডাম্পারের নীচে যাত্রীবাহী অটোরিকশা, জখম তিন

দিগরখাল (অসম), ১৩ মার্চ (হি.স.) : ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিন অটোযাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। একইসঙ্গে ওভারলোডেড ডাম্পারে পিষ্ট হয়ে দুমড়েমুচড়ে গিয়েছে একটি অটো রিকশা।

আজ সোমবার সন্ধ্যারাতে কাছাড়ের ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল বাজারে সংঘটিত হয়েছে মারাত্মক এই সড়ক দুর্ঘটনাটি। মেঘালয় থেকে মাত্রাতিরিক্তভাবে চুনাপাথর বোঝাই করে তীব্রগতিতে বরাকের জাতীয় সড়কে দৌড়াচ্ছে অসংখ্য ডাম্পার। ওভারলোড সিন্ডিক্যাটের নিয়ন্ত্রণে চুনাপাথর কয়লা প্রভৃতির বেলাগাম ব্যবসা চলে আসলেও প্রায় সময় সেই সব ওভারলোডেড ডাম্পারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন চালকরা। ঠিক একইভাবে আজ সন্ধ্যায় ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল বাজারে এসে একটি চুনাপাথরবাহী ওভারলোডেড ডাম্পার ব্রেক ফেল হয়ে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে চরম বিপদগ্রস্ত পরিস্থিতির উদ্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা ক্ষোভের সঙ্গে জানান, বেআইনিভাবে মাত্রাতিরিক্ত বোঝাই নিয়ে কোনও মতে রাস্তা অতিক্রম করার তাগিদে তীব্র গতিতে চালিয়ে আসা ডাম্পারটি হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়। তখন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি দিগরখাল বাজারে এসে পাল্টে গিয়ে রাস্তার পাশে যাত্রী নিয়ে থেমে থাকা একটি অটো রিকশাকে চেপে ধরে। ভাগ্যক্রমে অটো রিকশার চালক তড়িঘড়ি সরে গিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হন। কিন্তু অটোতে থাকা তিন যাত্রী ডাম্পার ও চুনাপাথরের চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন।

ডাম্পারের নীচ থেকে তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top