News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির
Image

এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির

কলকাতা, ১২ মার্চ (হি.স.) : এবার ইডির নজরে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেফতারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা।

হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বলাগড় উচ্চবালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক হন তিনি। পাশ করেছিলেন বিএডও। ছোট থেকেই আঁকতে পছন্দ করতেন তিনি। আঁকা শেখাতেনও। দীর্ঘদিন ধরে শান্তনুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দম্পতির একটি সন্তানও রয়েছে।

বিয়ের পর আঁকার প্রতি ভালবাসা থেকে একটি বুটিক খুলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে ম্যাজিকের মতো বাড়তে থাকে ব্যবসা, সম্পত্তি। ইডি জানিয়েছে, বর্তমানে প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। যার নেপথ্যে এই দুর্নীতি বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁকে জেরা করলেই বহু গোপন তথ্য প্রকাশ্যে আসবে বলেই ধারণা তদন্তকারীদের। কিন্তু শান্তনুর গ্রেফতারির পর থেকেই হদিশ নেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top