News Flash

Image

বোকাজানের খটখটিতে প্রায় ২৫ কোটি টাকার হেরোইন সমত গ্রেফতার এক

বোকাজান (অসম), ১২ মার্চ (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজান পুলিশের অভিযানে এবার উদ্ধার হয়েছে প্রায় ২৫ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে হোজাইয়ের বাসিন্দা জনৈক ফুজেল আহমেদ নামের মাদক পাচারকারীকে।

গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে বোকাজানের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাসের নেতৃত্বে খটখটি থানার ওসি রমেন বরদলৈ এবং ২০ নম্বর কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর কমান্ডেন্ট রবি গিলের সহযোগিতায় নগাঁওয়ের বাইপাসে নাকা পয়েন্ট গড়ে অভিযান চালানো হয়েছিল। তখন এএস ০৯ জে ৪৬৪৭ নম্বরের একটি মাহিন্দ্রা বলেরোয় তালাশি চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেন অভিযানকারীরা।

এসডিপিও জন দাস জানান, ফুজেল আহমেদের গাড়ির বিভিন্ন খোপ থেকে প্ৰায় ২৫ কোটি টাকার পাঁচ কেজি ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। হেরোইনগুলি ৩৯০টি সাবানের ক্যাসে ভরতি ছিল। এগুলি সে ডিমাপুর থেকে সংগ্রহ করেছিল বলে নাকি প্রদত্ত বয়ানে স্বীকার করেছে ধৃত ফুজেল আহমেদ।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top