News Flash

Image

করিমগঞ্জে কুশিয়ারা নদীতে জলে ডুবে মৃত্যু আরও এক স্কুল ছাত্রের

করিমগঞ্জ (অসম), ১২ মার্চ (হি.স.) : ফের করিমগঞ্জের কুশিয়ারা নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে জনৈক স্কুল ছাত্রের। গত বুধবার হোলির দিন নদীতে স্নান করতে গিয়ে প্রাণহানি ঘটেছিল করিমগঞ্জ শহরের তারাভূষণ লেনের এক স্কুল ছাত্রের। ওই ঘটনার শোক কাটতে না-কাটতেই ফের অঘটন ঘটেছে কুশিয়ারা নদীতে।

আজ রবিবার দুপুরে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শহরের শ্যামাপ্রসাদ রোডের বিশাল ঘোষ (১৩) নামের এক কিশোরের।

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ বিশাল নদীতে একা স্নান করার উদ্দেশ্যে কুশিয়ারায় গিয়েছিল। কিন্তু সময়মতো সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকদের সন্দেহ জাগে। চড়াকুড়ি এলাকায় নদীর তীরে তাকে খুঁজে পাওয়া না পেয়ে একসময় সন্দেহ দৃঢ় হলে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোনও সন্ধান বের করতে পারেননি তাঁরা।
খবর পেয়ে করিমগঞ্জের এসডিআরএফ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারাভিযানে নেমে বিশালের লাশ উদ্ধার করে।

জানা গেছে, বিশাল ঘোষ গুরুকূল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top