News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা, বলিউডে শোকের ছায়া
Image

প্রয়াত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা, বলিউডে শোকের ছায়া

মুম্বই, ১২ মার্চ (হি.স.) : বলিউডে একের পর এক শোকের ছায়া। এবার অভিনেত্রী মাধুরী দীক্ষিত মাকে হারালেন। মাধুরী দীক্ষিতের মা, স্নেহলতা দীক্ষিত, আজ রবিবার মুম্বইয়ের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর মায়ের বয়স হয়েছিল ৯১ বছর। আজ বিকেল ৩টে নাগাদ ওরলির শ্মশানে দাহ করা হবে অভিনেত্রীর মাকে। মায়ের মৃত্যুর হৃদয় বিদারক খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে।

মাধুরী টুইটে জানালেন, “আমাদের প্রিয় মা, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের সান্নিধ্যে পরলোকগমন করেছেন।” গত বছর, তার মায়ের ৯০ তম জন্মদিনে, মাধুরী দীক্ষিত সোশ্যাল মিডিয়ায় একটি প্রেমময় নোট লিখেছিলেন। তাঁর নোটে লেখা ছিল, “শুভ জন্মদিন, আই! তাঁরা বলে একজন মা একজন মেয়ের সেরা বন্ধু। তাঁরা একদম সঠিক। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার থেকেও বেশি, আপনি আমাকে যে পাঠগুলি শিখিয়েছেন তা আপনার কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার।”

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top