News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি রেলওয়ে স্টেশনে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার করা হয়েছে তিন
Image

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার করা হয়েছে তিন

গুয়াহাটি, ৭ মার্চ (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৃথ পৃথক অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং গুয়াহাটি সিটি পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে।

আজ মঙ্গলবার সকালে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আগরতলা-দিল্লিগামী তেজস এক্সপ্ৰেসে রুটিন তালাশি চালিয়ে ১ কেজি ৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে জিআরপি। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি। তিনি জানান, অবৈধ সোনা পাচারের অভিযোগে জিআরপি গ্রেফতার করেছে সম্পত রাও নামের এক চোরাকারবারিকে।

এদিকে অপর এক অভিযান চালিয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি সিটি পুলিশ ৩২০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে। সোনাগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই সোনা পাচারকারীকে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top