News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ আগস্টের আগেই ৫জি পরিষেবা পাবে সিকিম : অশ্বিনী বৈষ্ণব
Image

১৫ আগস্টের আগেই ৫জি পরিষেবা পাবে সিকিম : অশ্বিনী বৈষ্ণব

গ্যাংটক, ৬ মার্চ (হি.স.): চলতি বছরের ১৫ আগস্টের আগেই ৫জি পরিষেবা পাবে সিকিম। জানালেন কেন্দ্রীয় রেলপথ, যোগাযোগ ও ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল প্রতিশ্রুতি, মানসিক সংযোগ এবং ভারতের উত্তর-পূর্বের জন্য প্রকৃত আবেগ বিভিন্ন উপায়ে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রায় ৫০ বার উত্তর-পূর্ব সফর করেছেন এবং এই অঞ্চলে ব্যক্তিগতভাবে প্রকল্পগুলি তদারকি করার জন্য সর্বদা তাঁর মন্ত্রীদের উপর জোর দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে রাজনীতি হচ্ছে সেবার মাধ্যম, শাসনের মাধ্যম নয়। মন্ত্রী বৈষ্ণব সোমবার গ্যাংটকের সম্মান ভবনে “গো গ্রীন, গো অর্গানিক”-এর একটি পোস্টাল বিশেষ কভার চালু করার সময় বক্তব্য রাখছিলেন। তিনি ২০১৪ সালের আগে ২০০০ কোটি টাকা থেকে উত্তর-পূর্বে রেলের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ ২০২৩-২৪-এর বাজেটে ১০ হাজার কোটি টাকায় ক্রমশ বৃদ্ধির কথা তুলে ধরেন। তিনি বলেন, এটি সমগ্র অঞ্চলে প্রকল্পের উন্নয়নে গতি এবং মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৩ সালের ১৫ আগস্টের আগে সিকিমে ৫জি পরিষেবা পাওয়া যাবে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

স্কুল ঠিক করো’ অভিযান ঘিরে গ্রামবাসী-সিজেপি কর্মীদের সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানকে ‘রাজনীতিমুক্ত’ রাখার দাবি

জয়পুর, ২১ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে শুক্রবার সকালে জয়পুরের সাংগানেরের রামপুরা কানওয়ারপুরা এলাকায় গ্রামবাসী ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিজয়ওয়াড়ায় ২৪.৮১ কোটি টাকার ইউনিয়ন ব্যাংক জালিয়াতিতে সিবিআই মামলা

বিজয়ওয়াড়া, ২১ আগস্ট (আইএএনএস): ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে ২৪.৮১ কোটি টাকার কথিত জালিয়াতির অভিযোগে বিজয়ওয়াড়াভিত্তিক একটি বেসরকারি…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

নারী নির্যাতনে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন শিবসেনা ইউবিটির

মুম্বই, ২১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ঘটনা বৃদ্ধির অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top