News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান
Image

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। শহরে যানজট বৃদ্ধি এবং নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে।

ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির, আইপিএস জানান, রিকশা, অটো-রিকশা এবং ই-অটো-রিকশা চলাচলের নির্দিষ্ট পরিসর নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং বিজ্ঞপ্তি জারি রয়েছে। নিয়ম অনুযায়ী, সাধারণভাবে এই যানবাহনগুলি ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চলাচল করতে পারে।

তিনি জানান, শহরের বাইরের এলাকার অটো-রিকশাগুলি এএমসি এলাকার ভিতরে অবাধে চলাচল করতে পারবে না। নির্দিষ্ট প্রবেশ ও বহির্গমন পয়েন্ট ব্যবহার করে তারা শহরে প্রবেশ করতে পারবে এবং রাধানগর, চন্দ্রপুর ও নাগেরজলার মতো নির্ধারিত এলাকা পর্যন্ত যাতায়াতের অনুমতি রয়েছে।

ট্রাফিক এসপি বলেন, কিছু বাইরের এলাকার অটো-রিকশা নিয়ম না মেনে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এর ফলে যানজট তৈরি হচ্ছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, বাইরের এলাকার অটো-রিকশাগুলি শুধুমাত্র তিনটি ক্ষেত্রে শহরে প্রবেশ করতে পারবে। পড়ুয়াদের নিয়ে আসা বা নিয়ে যাওয়া, রোগী পরিবহণ এবং বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ার ক্ষেত্রে এই অনুমতি রয়েছে। এসব ক্ষেত্রে যাওয়া-আসার জন্য রাউন্ড ট্রিপেরও অনুমতি দেওয়া হয়েছে।

নিয়ম সম্পর্কে অটোচালকদের সচেতন করতে ইতিমধ্যেই একাধিক সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান কান্তা জাঙ্গির। অটো-রিকশা ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে এবং নিয়ম সম্পর্কে চালকদের বারবার জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের নোটিশও দেওয়া হয়েছে।

শুক্রবারের বিশেষ অভিযানে শহরের ভিতরে নিয়মবহির্ভূতভাবে চলাচল করে যানজট সৃষ্টি করা বেশ কয়েকটি বাইরের এলাকার অটো-রিকশা আটক করা হয়েছে বলে জানান ট্রাফিক এসপি।

Releated Posts

চুরি হওয়া বাইক ও স্কুটি উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৬ অক্টোবর: জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক এবং একটি টিভিএস এনটর্ক স্কুটি উদ্ধার করল…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

কৈলাসহরের দেবীপুরে মধ্যরাতে বসতঘরে আগুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

কৈলাসহর, ৬ অক্টোবর: কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে ফের নাশকতার অভিযোগ।…

ByByReshmi Debnath Oct 6, 2026

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top