News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে সিপিআই(এম)-এর ডেপুটেশন
Image

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে সিপিআই(এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২১ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরন দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।

সিপিআই(এম)-এর নেতা অমল চক্রবর্তী বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে। বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে দাবি করা হয়। তাই বাজারে নিয়মিত নজরদারি বৃদ্ধি, কালোবাজারি ও মজুতদারি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি রেশন দোকানের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং রেশনসামগ্রীর নির্ধারিত পরিমাণ ও গুণমান নিশ্চিত করার দাবিও জানানো হয়।

তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে নানা ক্ষেত্রে সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং সরকার জনগণকে ঠকাচ্ছে। তাঁর বক্তব্য, সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে রাজনৈতিক পরিবর্তনের জন্য জনমত গড়ে তুলতে হবে।

বিশেষ করে চিনির সরবরাহ ও রেশন ব্যবস্থায় সরকারের ভূমিকার সমালোচনা করেন অমল। তাঁর অভিযোগ, চিনির বিষয়টি নিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষ যাতে রেশন ব্যবস্থার মাধ্যমে নিয়মিত প্রয়োজনীয় সামগ্রী পান, তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top