News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে রাজ্য : মুখ্যমন্ত্রী
Image

বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে ১০০ কোটির বেশি ভর্তুকি দেবে রাজ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুতের বর্ধিত খরচের কারণে সাধারণ গ্রাহকদের ওপর তৈরি হওয়া অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে ১০০ কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, দিল্লি থেকে ফিরে বিষয়টি নিয়ে তিনি দ্রুত শিক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সাধারণ মানুষের ওপর যাতে বিদ্যুতের বর্ধিত খরচের প্রভাব না পড়ে, সে বিষয়ে আলোচনার পর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর কথায়, এই প্রস্তাব গতকাল মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।

বিদ্যুতের বর্ধিত বিল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রতিবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমস্যার মুখে মানুষ প্রতিবাদ করার অধিকার রাখেন। তাঁদের অসুবিধার বিষয়টি সরকার বুঝতে পারছে। তাই গ্রাহকদের স্বস্তি দিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ড. সাহা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওপর পড়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে।

রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও সরকার ১০০ কোটির বেশি টাকার ভর্তুকির ব্যবস্থা করেছে। এর ফলে বিদ্যুতের অতিরিক্ত খরচের বোঝা সাধারণ মানুষের ওপর সরাসরি পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, সরকারের এই সিদ্ধান্তে বিদ্যুৎ গ্রাহকেরা স্বস্তি পাবেন এবং বর্ধিত বিদ্যুৎ খরচের কারণে রাজ্যের পরিবারগুলিকে আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top