ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। মঙ্গলবার ক্রীড়া দপ্তরের শারীর শিক্ষক এন এস আর সি সি-তে কর্মরত বিশ্বজিৎ পাল (ক্রিকেট), কর্মজীবনের দীর্ঘ ৩১ বছরের পথ পরিক্রমার অবসান ঘটল। তিনি একজন দক্ষ কোচ হিসেবে ক্রিকেট খেলায় বহু ছাত্রকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ দিয়েছেন। আজ চাকুরী জীবনের শেষ দিনে নিজ কর্মস্থলে সহকর্মী তথা গুণমুগ্ধরা তাকে শ্রদ্ধা ও বিদায় সংবর্ধনা জানান। পাশাপশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ১৯৯১ সালে ১১ ই নভেম্বর ক্রীড়া দপ্তরে শারীর শিক্ষক পদে যোগ দেন। নেহালচন্দ্র নগর স্কুলে ছিলো ওনার প্রথম পোস্টিং। নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে দীর্ঘ বছর ক্রীড়াঙ্গনে সুনামের সাথে গুরুদায়িত্ব পালন করেছেন। অবসর নিলেও ক্রিকেট মাঠ ছাড়ছেন না স্পষ্টভাবেই জানিয়ে দেন। ‘বাপি’ দা হিসাবে সবার কাছে পরিচিত তিনি। দীর্ঘবছর ত্রিপুরা দলের কোচও ছিলেন। এক সাক্ষাৎকারে এদিন জানান, নতুন কোচিং সেন্টার খোলার চিন্তা ভাবনা রয়েছে। লক্ষ্য একটাই প্রতিভাবান ক্রিকেটার তৈরী করা। ত্রিপুরাকে আরও বহু ক্রিকেটার উপহার দেওয়া।

অবসর নিলেন বিশ্বজিৎ পাল
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

















