News Flash

  • Home
  • বিদেশ
  • ৪.০৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৪.০৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ক্ষয়ক্ষতির খবর নেই

কাবুল, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : আবারও ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে । মঙ্গলবার ভোর ৪.০৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তান। আপাতত নেই ক্ষয়ক্ষতির খবর।

গত বৃহস্পতিবারেও আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। পাঁচদিনের মাথায় মঙ্গলবার ভোর ৪.০৫ মিনিট নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের মাটি। এই কম্পনের তীব্রতা ছিল ৪.১ এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। আপাতত এই ভূমিকম্পের কারণে কোন সম্পত্তিহানি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। তার আগে গত ২ ফেব্রুয়ারিও আফগানিস্তানের মাটি কেঁপে উঠেছিল। বারবার আফগানিস্তানে এভাবে কম্পন অনুভূত হওয়ায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে।

Releated Posts

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top