News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে বন কর্মকর্তাদের হত্যার চেষ্টা, গাড়ি চাপা দিয়ে হামলার অভিযোগ
Image

ধর্মনগরে বন কর্মকর্তাদের হত্যার চেষ্টা, গাড়ি চাপা দিয়ে হামলার অভিযোগ

ধর্মনগর, ১০ ফেব্রুয়ারি: উত্তর ত্রিপুরার ধর্মনগরের হুরুয়া এলাকায় কর্তব্যরত বন কর্মকর্তাদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধ কাঠ পাচার রোধে টহল দেওয়ার সময় পরিকল্পিতভাবে বন বিভাগের গাড়ি চাপা দিয়ে কর্মকর্তাদের হত্যার চেষ্টা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর ও কদমতলা বন রেঞ্জের একটি যৌথ দল হুরুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি অবৈধ কাঠ বোঝাই গাড়ি আটকানোর চেষ্টা করা হলে পাচারকারীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে।

অভিযোগ, পালানোর সময় পাচারকারীরা ইচ্ছাকৃতভাবে বন বিভাগের ব্যবহৃত টিআর০৫০৯২০ নম্বরের একটি বলেরো এর উপর হামলা চালায়। প্রথমে কাঠ বোঝাই গাড়িটি পিছন দিক থেকে এসে বন বিভাগের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঠিক সেই সময় নিমর আলি নামক ব্যক্তির চালিত আরেকটি গাড়ি দ্রুত গতিতে এসে আবার ধাক্কা দেয়। দুই দিক থেকে সংঘটিত এই হামলায় বন বিভাগের গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

এই ঘটনায় ধর্মনগর বিট অফিসার মোঃ আব্দুল সাত্তার এবং কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস সামান্য আহত হলেও বন কর্মী বিপ্লব সাহা ও চালক কৃষ্ণ নামা গুরুতরভাবে জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। সরকারি গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ধর্মনগর বিট অফিসার মোঃ আব্দুল সাত্তার অভিযুক্ত নিমর আলির বিরুদ্ধে ধর্মনগর থানায় খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এর আগেও নিমর আলির বিরুদ্ধে একই ধরনের হামলার অভিযোগে মামলা দায়ের ছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অবৈধ কাঠ পাচার রুখতে বন বিভাগের অভিযানের উপর এ ধরনের হামলাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top