News Flash

  • Home
  • দিনের খবর
  • সালানপুরে ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, আহত কমপক্ষে ২০
Image

সালানপুরে ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, আহত কমপক্ষে ২০

আসানসোল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ট্রাকের পিছনে মিনিবাসের ধাক্কায় আহত হলেন কমপক্ষে ২০ জন। সোমবার সকালে আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া গ্লাস কারখানার সামনের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ রানিগঞ্জ আসানসোল মাইথন রুটের একটি মিনিবাস মাইথন থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সালানপুর থানার দেন্দুয়া গ্লাস কারখানার সামনে দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় মিনিবাসের কেবিনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে যায়। বাসের কেবিনে বসে থাকা সাতজন সহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে সেখানে আসে সালানপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ মহিলা সহ ৯ জন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। দুর্ঘটনার পরেই বাসের চালক, খালাসি ও কনডাক্টর পালিয়ে যায়।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top