News Flash

  • Home
  • দিনের খবর
  • শিবমোগা বিমানবন্দর দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী, বললেন যোগাযোগ বৃদ্ধি করবে এই এয়ারপোর্ট
Image

শিবমোগা বিমানবন্দর দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী, বললেন যোগাযোগ বৃদ্ধি করবে এই এয়ারপোর্ট

শিবমোগা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): কর্ণাটকের শিবমোগা বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে শিবমোগা বিমানবন্দর দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, এই বিমানবন্দর উল্লেখযোগ্যভাবে যোগাযোগ বৃদ্ধি করবে। ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে শিবমোগা বিমানবন্দর। উদ্বোধন করার প্রাক্কালে এদিন শিবমোগা বিমানবন্দর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং প্রতি ঘণ্টায় ৩০০ জন যাত্রী সামলাতে পারবে।

শিবমোগা বিমানবন্দর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আগে যখন কর্ণাটকের উন্নয়ন নিয়ে আলোচনা হত, তখন তা শুধুমাত্র বড় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন গ্রামেও উন্নয়ন নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, “এটি শুধুমাত্র একটি বিমানবন্দর নয়; এই অঞ্চলের তরুণদের স্বপ্ন পূরণের একটি উপায়।” প্রধানমন্ত্রীর কথায়, কর্ণাটক গত কয়েক বছরে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী এদিন জল জীবন মিশনের অধীনে ৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের দু’টি রেল প্রকল্প, একাধিক রাস্তা উন্নয়ন প্রকল্প, বহু-গ্রাম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এছাড়াও কর্ণাটকের শিবমোগায় ৪৪টি স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top