News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের রামগড় আসনের উপনির্বাচনে ১৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা, ৯টা অবধি ভোটের হার ১৫.১৯ শতাংশ
Image

ঝাড়খণ্ডের রামগড় আসনের উপনির্বাচনে ১৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা, ৯টা অবধি ভোটের হার ১৫.১৯ শতাংশ

রাঁচি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিতেই। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হওয়ার পরবর্তী দুই ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.১৯ শতাংশ। রামগড় বিধানসভা আসনের জন্য ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপ-নির্বাচনের জন্য ৪০৫টি ভোট কেন্দ্রে পোলিং পার্টি মোতায়েন করা হয়েছে। ২ মার্চ ভোট গণনা করা হবে। মমতা দেবীকে বিধায়ক হিসাবে অযোগ্য ঘোষণা করার পরই নির্বাচন প্রয়োজনীয়তা দেখা দেয়।

উপ-নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, রামগড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা প্রশাসক, মাধবী মিশ্র সমস্ত ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এসপি পীযূষ পান্ডে জানিয়েছেন, নির্বাচনী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top