News Flash

Image

আড়ালিয়ায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া পালপাড়ায় চুরির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিলেও স্থানীয়রা এক চোরকে আটক করে কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷  আড়ালিয়া পালপাড়ায় ঠাকুর ঘর থেকে ঠাকুরের পিতলের মূর্তি সহ অন্যান্য আসবাবপত্র চুরির ঘটনায় জড়িত এক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন এলাকাবাসী৷ গোপন খবরের ভিত্তিতে এলাকার লোকজনরা তার বাড়ি ঘেরাও করে তার স্বীকারোক্তির মূলে একটি দোকান থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে আরো বেশ কিছু জিনিসপত্র এখনো উদ্ধার করা যায়নি৷ এলাকাবাসী এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন৷ যে বাড়ি থেকে জিনিস পত্র চুরি হয়েছিল সেই বাড়ির মালিক জানান চোরকে আটক করার পর তারা পুলিশকে কম করে ২৫ বার ফোন করেছেন৷৷ কলেজ টিলা আউটপোষ্টের ইনচার্জ তাদের ফোন রিসিভ করছেন না৷ পুলিশ এ ব্যাপারে তাদেরকে কোন ধরনের সহযোগিতা করেনি বলে তারা অভিযোগ এনেছেন৷ চোরের সঙ্গে পুলিশের গোপন বোঝাপড়া রয়েছে কিনা সেই প্রশ্ণ তুলেছেন তারা৷ যদি তাই না হতো তাহলে চোরকে আটক করার পর তারা ফোন করেও পুলিশের কাছ থেকে সারা পাননি কেন সেই প্রশ্ণই বড় হয়ে উঠেছে৷ তারা আরো অভিযোগ করেছেন চোরকে আটক করার পর উত্তেজিত জনতা যদি তার উপর কোন ধরনের আক্রমণ সংঘটিত হতো তাহলে এর দায় কে নিতো৷ পুলিশ একদিকে যেমন জনগণের জীবন সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ঠিক তেমনি জনগণ তাদের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা চাইলে একাংশের পুলিশ সহযোগিতা করছে না বলে আড়ালিয়া পালপাড়া এলাকার জনগণ অভিযোগ এনেছেন৷

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top