নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া পালপাড়ায় চুরির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিলেও স্থানীয়রা এক চোরকে আটক করে কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ আড়ালিয়া পালপাড়ায় ঠাকুর ঘর থেকে ঠাকুরের পিতলের মূর্তি সহ অন্যান্য আসবাবপত্র চুরির ঘটনায় জড়িত এক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন এলাকাবাসী৷ গোপন খবরের ভিত্তিতে এলাকার লোকজনরা তার বাড়ি ঘেরাও করে তার স্বীকারোক্তির মূলে একটি দোকান থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে আরো বেশ কিছু জিনিসপত্র এখনো উদ্ধার করা যায়নি৷ এলাকাবাসী এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন৷ যে বাড়ি থেকে জিনিস পত্র চুরি হয়েছিল সেই বাড়ির মালিক জানান চোরকে আটক করার পর তারা পুলিশকে কম করে ২৫ বার ফোন করেছেন৷৷ কলেজ টিলা আউটপোষ্টের ইনচার্জ তাদের ফোন রিসিভ করছেন না৷ পুলিশ এ ব্যাপারে তাদেরকে কোন ধরনের সহযোগিতা করেনি বলে তারা অভিযোগ এনেছেন৷ চোরের সঙ্গে পুলিশের গোপন বোঝাপড়া রয়েছে কিনা সেই প্রশ্ণ তুলেছেন তারা৷ যদি তাই না হতো তাহলে চোরকে আটক করার পর তারা ফোন করেও পুলিশের কাছ থেকে সারা পাননি কেন সেই প্রশ্ণই বড় হয়ে উঠেছে৷ তারা আরো অভিযোগ করেছেন চোরকে আটক করার পর উত্তেজিত জনতা যদি তার উপর কোন ধরনের আক্রমণ সংঘটিত হতো তাহলে এর দায় কে নিতো৷ পুলিশ একদিকে যেমন জনগণের জীবন সম্পত্তির নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ঠিক তেমনি জনগণ তাদের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা চাইলে একাংশের পুলিশ সহযোগিতা করছে না বলে আড়ালিয়া পালপাড়া এলাকার জনগণ অভিযোগ এনেছেন৷

আড়ালিয়ায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক
Tags:
Releated Posts
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…
অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…
নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…


















