News Flash

  • Home
  • খেলা
  • শুভম, উদিয়ান, দীপকের পারফরম্যান্সে জয় অব্যাহত ইউনাইটেড ফ্রেন্ডসের
Image

শুভম, উদিয়ান, দীপকের পারফরম্যান্সে জয় অব্যাহত ইউনাইটেড ফ্রেন্ডসের

শতদল:- ২৩১/১০(৪৮.৩)

ইউ: ফ্রেন্ডস:-২৩৫/৩(২৯.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। জয় অব্যাহত ইউনাইটেড ফ্রেন্ডসের। রান রেটের নিরিখে শীর্ষস্থানও অটুট। টানা জয় ৭ উইকেটের বড় ব্যবধানে শতদল সংঘকে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী, গুরুত্বপূর্ণ খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস, জেসিসি-কে হারানোর পর আজ, শুক্রবার দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয়ী হওয়ার সুবাদে ৬ দলীয় লীগ তালিকায় রান রেটে আপাতত শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতে পেরেছে। সকালে ম্যাচ শুরুতে শতদল সংঘ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি, ৪৮.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অরিন্দম বর্মনের ৬১ রান এবং কিষান মুড়া সিং-এর ৫১ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া হীতেশ চৌহান ও শাদব খান দুজনই ২৮ করে রান পেয়েছে। ইউনাইটেড ফ্রেন্ডসের শুভম ঘোষ ৩২ রানে চারটি উইকেট পেয়েছে। অপূর্ব বিশ্বাস ও বিল্লাল মিয়া পেয়েছে দুটি করে উইকেট। এছাড়া, দীপক ক্ষৈত্রী ও ঋত্বিক শ্রীবাস্তবও উইকেট পেয়েছে একটি করে। পাল্টা ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস বিশেষ করে বিশাল ঘোষ, উদীয়ান বোস, এবং শেষে সোহেল দেববর্মা ও দীপক ক্ষৈত্রীর অনবদ্য ব্যাটিংয়ে দল সহজ জয় তুলে নেয়। ২৯.১ ওভার খেলে  ইউনাইটেড ফ্রেন্ডস তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। উদীয়ান বোসের ৯৩ এবং বিশাল ঘোষের ৩৮ রান দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষে সোহেল ও দীপকের অপরাজিত জুটি দলকে জয় এনে দেয়। সোহেল ২১ রানে এবং দীপক ৬৫ রানে অপরাজিত থাকে। দুর্দান্ত বোলিং এর সৌজন্যে বিজয়ী ইউনাইটেড ফ্রেন্ডসের শুভম পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top