News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া সি.সি জয়ী
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সোনামুড়া সি.সি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২৪ ফেব্রুয়ারি।। বড় ব্যবধানে জয় পেলো সোনামুড়া কোচিং সেন্টার। ১৬৫ রানে পরাজিত করলো ধনীরামপুর প্লে সেন্টারকে। রাইহান আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রাইহানকে। সোনামুড়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শুক্রবার মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমানুড়া কোচিং সেন্টার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২০৮ রান করে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে চানুর হুসেন ৮৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৫, আবু বক্কর ছিদ্দিক  ৮৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৪, রাইহান আলম ৩০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ এবং সাগর দাস ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। ধনীরামপুর প্লে সেন্টারের পক্ষে আরিয়ন দেববর্মা (‌৪/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাইহান আহমেদের ভেলকিতে(‌৫/‌৭) মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় ধনীরামপুর প্লে সেন্টার। দলের পক্ষে প্রহর দেববর্মা ৩ নম্বরে  ব্যাট করতে নেমে ৬২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top