News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট ঐকতানের ১ম জয়
Image

আমবাসায় ক্রিকেট ঐকতানের ১ম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। দুরন্ত নির্মলেন্দু পাল। তার দুরন্ত ব্যাটিংয়ে জয় পেলো ঐকতান ক্লাব। ১ উইকেটে পরাজিত করলো ভি কে নগর স্পোর্টস দলকে। আমবাসা মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। শুক্রবার ধলাই জেলার আমবাসায় দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে বি কে নগরের গড়া ১৪৮ রানের জবাবে ঐকতান ক্লাব ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নির্মলেন্দু পাল ৬১ রানে অপরাজিত থেকে যায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ভি কে নগর স্পোর্টস দল ১৪৮ রান করে। দলের পক্ষে উত্তম দেবনাথ ৬৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৩, সোয়েল চৌধুরি ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং অভিষেক দাস ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৭ রান। ঐকতান ক্লাবের পক্ষে শুভ্রজিৎ ভৌমিক (‌৪/‌১৭) এবং ইমন সেন (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ঐকতান ক্লাব। দলের পক্ষে নির্মলেন্দু পাল ৫৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১ রানে অপরাজিত থেকে যায়।‌‌ এছাড়া দলের পক্ষে শুভ্রজিৎ ভৌমিক ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৯ রান। ভি কে নগরের পক্ষে রণবীর দাস (‌২/‌১৬) এবং সুজয় রায় (‌২/‌২৬) সফল বোলার।‌‌

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top