News Flash

  • Home
  • বিদেশ
  • দূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
Image

দূরপাল্লার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মধ্যেই সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, শত্রু দেশের পারমাণবিক আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যাচাইয়ে পরীক্ষাটি করা হয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। এর মধ্যেই নিজেদের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। কেসিএনএ’র খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া হাওয়াসাল-২ নামে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর হামগিয়ং প্রদেশের কিম চেক শহর থেকে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। অন্যান্য সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে জাপান ও দক্ষিণ কোরিয়া বিবৃতি দিলেও নতুন এ পরীক্ষার বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি।

এর আগে গত সোমবার নিজেদের সমুদ্রের পূর্ব উপকূলে এক জোড়া স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে কিম জং উনের দেশ। গত সপ্তাহে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দেশটি।

Releated Posts

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top