News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের দরিদ্র জনগণকে মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি : অমিত শাহ
Image

দেশের দরিদ্র জনগণকে মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি : অমিত শাহ

সাতনা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি সবার উন্নয়নের জন্য কাজ করে, অন্ত্যোদয় আমাদের মূলমন্ত্র। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মধ্যপ্রদেশের সাতনায় শবরী মাতা জন্মজয়ন্তী উপলক্ষে “কোল উপজাতি মহাকুম্ভ”-এ ভাষণ দেন অমিত শাহ। সেখানে তিনি বলেছেন, একটা সময় ছিল যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, দরিদ্রদের বাড়িতে কোনও শৌচাগার ছিল না… মোদীজি ১০ কোটি গরিব মানুষের বাড়িতে শৌচাগার তৈরি করেছেন এবং এর মধ্যে বেশিরভাগই তৈরি হয়েছিল আমার আদিবাসী ভাই বোনদের বাড়ি।

অমিত শাহের কথায়, সবার উন্নয়নে কাজ করি আমরা। অন্ত্যোদয় বিজেপির মূলমন্ত্র। দেশের দরিদ্র জনগণকে মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি। অমিত শাহের কথায়, মোদীজি বলেছিলেন যে তাঁর সরকার আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ এবং দরিদ্রদের সরকার। তিনি তাঁর সরকারের প্রাথমিক লক্ষ্যের বার্তা পাঠিয়েছিলেন। এবং আজ, ৯ বছর পরে, আমরা তার প্রতিশ্রুতির পরম উপলব্ধি দেখতে পাচ্ছি। অমিত শাহ বলেছেন, মোদী জি এবং শিবরাজ জি… ডাবল ইঞ্জিনের এই সরকার মধ্যপ্রদেশের প্রতিটি দরিদ্রের জীবনে সুখ আনতে বদ্ধপরিকর।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top