News Flash

  • Home
  • দেশ
  • জামিন খারিজ হতেই আদালতে গ্রেফতার মানিকের স্ত্রী-পুত্র
Image

জামিন খারিজ হতেই আদালতে গ্রেফতার মানিকের স্ত্রী-পুত্র

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জেল হেফাজতে গেলেন তাঁর স্ত্রী ও ছেলেও। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে খারিজ হল তাঁদের জামিনের আর্জি। মানিকবাবুর স্ত্রী-ছেলের ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

মানিক-পুত্রের জামিনের আর্জি মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির। নিয়োগ দুর্নীতিতে শেক্সপিয়রের হ্যামলেটের উপমা টেনে এই অভিযোগ আনে ইডি। অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে, নিয়োগ দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য’, মানিকের দুর্নীতিতে তাঁর স্ত্রীরও সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন’।

লন্ডনে বাড়ি থাকার বিষয়টি নিয়েও এদিন প্রশ্ন তুলেন ইডির আইনজীবী। তিনি বলেন, ‘লোকে বলছে লন্ডনে তাঁদের বাড়ি আছে, সম্পত্তি-জনিত কারণেই ২ বার ইংল্যান্ডে যান মানিক-পুত্র সৌভিক, ২০১৭-র ৯ জুলাই বসবাসের জন্য রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক’, যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিক-পুত্র, আদালতে দাবি ইডির আইনজীবীর।

এই সময়েই বিচারক পাল্টা প্রশ্ন করেন, ‘তাতে কি এটা প্রমাণিত হয়, তাঁদের ইংল্যান্ডে বাড়ি আছে?’ তখন আবার ইডির আইনজীবী বলেছেন, ‘নিশ্চয় বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন।’লন্ডনে মানিকের সম্পত্তি আছে কি না, জানতে বিদেশমন্ত্রককে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দফতরেও, ইডি সূত্রে খবর।

ইডির দাবি, “নিয়োগ দুর্নীতিতে কাজ করেছে মানিক-শতরূপা-সৌভিক এই ত্রিভুজ,’ মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে। এত অভিযোগ থাকলে গ্রেফতার করেননি কেন? ইডির আইনজীবীকে প্রশ্ন বিচারকের।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top