News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

আগরতলা, ৩০ জানুয়ারি : কমলপুর কলেজ সংলগ্ন এলাকায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুইজন ব্যবসায়ী। আগুনে দোকানের ভেতরে থাকা জিনিসপত্র, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি দোকানে। দোকান দুটি টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো দোকান গ্রাস করে ফেলে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দমকলবাহিনীকে খবর দেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকান দুটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানে থাকা পণ্য, ফ্রিজ, শোকেস, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই পুড়ে গেছে। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী সরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। তারা দ্রুত আর্থিক সহায়তা পেলে আবার ব্যবসা শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

Releated Posts

তিব্বত থেকে আসা ভয়াবহ বন্যায় নেপালে মৃত অন্তত ১৯, নিখোঁজ বহু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): চিনের তিব্বত অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ভয়াবহ বন্যায় নেপালের ভোতেকোশি নদী প্লাবিত হয়ে ব্যাপক…

ByBySandeep Biswas Aug 26, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এডিসির আটকে থাকা বিলগুলি দ্রুত কার্যকরের দাবি প্রদ্যোত কিশোরের

আগরতলা, ২৬ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top