News Flash

  • Home
  • দেশ
  • পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য
Image

পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

নামখানা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নামখানা থানার অন্তর্গত কুমড়োপাড়া এলাকায়। স্থানীয়রা প্রথমে মৃতদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারকে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মৃতের নাম দিগ্বিজয় বেরা(৬৩)। এদিন সকালে এক ব্যক্তি নিজের পুকুরের জল নিয়ে উচ্ছে ক্ষেতে দেওয়ার সময় হঠাৎই এই মৃতদেহ দেখতে পায়। এরপর খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top