News Flash

  • Home
  • খেলা
  • আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল
Image

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : চলতি বছরের আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সন্ধ্যা সাতটা ৩০ মিনিট থেকে আমদবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। পরের দিন অর্থা‍ৎ ১ এপ্রিল মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ওইদিন অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। চলতি বছর আইপিএলের আসর বসবে ১২টি স্টেডিয়ামে। অংশগ্রহণকারী দলগুলির হোম গ্রাউন্ডের পাশাপাশি অসমের গুয়াহাটি ও হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামেও খেলা হবে। ফাইনাল হবে আগামী ২৮ মে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর আইপিএলে লিগ পর্যায়ে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। তার মধ্যে সাতটি হোম (ঘরের মাঠে) ও সাতটি অ্যাওয়ে ম্যাচ (প্রতিপক্ষের মাঠে) খেলতে হবে। অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। আর বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, গুজরাত টাইটানস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। পয়লা এপ্রিল পঞ্জাবের মোহালিতে মুখোমুখি হবে দুই দল। ছয়ই এপ্রিল ইডেনে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে শাহরুখ খানের ছেলেরা। লিগ পর্যায়ের খেলা শেষ হবে ২১ মে। আর ২৮ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top