News Flash

  • Home
  • Uncategorized
  • জাঠ আন্দোলনের উত্তাল পরিস্থিতি স্বাধীনতার পর দেশভাগের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর
Image

জাঠ আন্দোলনের উত্তাল পরিস্থিতি স্বাধীনতার পর দেশভাগের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

Manohar Lal Khattarনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : সংরক্ষণের দাবিতে জাঠ আন্দোলনের সময় প্রশাসনের নিয়ন্ত্রণ যেভাবে বাইরে চলে গিয়েছিল, সেই পরিস্থিতিকে ১৯৪৭ সালের পর দেশভাগের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর| তিনি বলেছেন, সে সময় পাঞ্জাবের মানুষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন জাঠ আন্দোলনে, হরিয়ানার মানুষও সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন| মঙ্গলবার দিল্লির হরিয়ানা নিবাসে বিজেপি বিধায়কদের বৈঠকে এর বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর| জাঠ আন্দোলনের জেরে হরিয়ানার একটা বড় অংশজুড়ে অবাধ লুঠতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণের ঘটনা সামনে এসেছে| পাঞ্জাবী সম্প্রদায়ের এই নেতা হরিয়ানার পরিস্থিতিকে ১৯৪৭ সালের পর দেশভাগের সঙ্গে তুলনা করেন| বৈঠকে কেঁদে ফেলেন রাজ্যের অর্থমন্ত্রী অভিমনু্য সিং সিন্ধুও| খট্টর মন্ত্রিসভার এই জাঠ মন্ত্রীর বিরুদ্ধে জাঠ আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে| এবিষয়ে প্রাক্তন সেনানী অভিমনু্য বলেন, তিনি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না| রোহতকে তাঁর বাড়িও জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা| বৈঠকে ৪৭ জন বিজেপি বিধায়ক এবং পাঁচজন নির্দল বিধায়ক খট্টর সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top