News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে হাসপাতালে সাংসদ বিপ্লব
Image

আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে হাসপাতালে সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ ভোটদান পর্ব সম্পন্ন হওয়ার পর রাজ্যের বেশ কিছু স্থানে বিজেপি কর্মীদের উপর আক্রমণের ঘটনা সামনে আসছে৷ আক্রান্ত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য আনা হয়েছে জিবি হাসপাতালে৷ শুক্রবার এই ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব৷ তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি৷ পরিবার পরিজনদের সঙ্গেও কথা বলেন৷ আক্রমণের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন৷ বৃহস্পতিবার রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যে ভাবে কাজ করেছে তার প্রতিফলন গোটা রাজ্য জুড়ে পরিলক্ষিত হয়েছে৷ পাহাড়, সমতল, গ্রামের ভোট পড়ার হার তা স্পষ্ট করে দিয়েছে৷ মানুষ জানে বিজেপি সরকার আবার চাই৷ তাই ঘড় থেকে বেড়িয়ে এসে স্বতঃ স্ফূর্ত ভাবে ভোটদান করেছেন৷ কিন্তু বাম ও কংগ্রেসের কুচক্রীরা হতাশ হয়ে বিজেপি-র কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করছে৷ তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে৷ বর্তমানে জিবিতে চারজন কর্মী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন৷ কাঠালিয়ার এক কর্মীও আহত হয়ে চিকিৎসাধীন৷ বৃহস্পতিবার রাত থেকে এই আক্রমণ চালাচ্ছে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব৷

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top