News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে রাজনৈতিক হিংসায় ব্যাপক উত্তেজনা
Image

বিশালগড়ে রাজনৈতিক হিংসায় ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ সরব প্রচার শেষ হওয়ার পর মঙ্গলবার রাতভর সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হয় বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে৷ ভোট পর্ব শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন সাধারণ মানুষ জন৷ রাজ্যে নির্বাচনের সরব প্রচার শেষ হতেই শুরু হল দুষৃকতীকারীদের তান্ডব লীলা৷ মঙ্গলবার রাতে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে দুষৃকতী বাহিনী উন্মত্ত তান্ডব চালায়৷ বাদ যায়নি বিরোধীদলের কর্মী সমর্থক থেকে শুরু করে নিরীহ সাধারণ মানুষ৷ বিশালগড় মহকুমার লক্ষ্মীবিল সহ বেশ কয়েকটি এলাকায় এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে৷  আহতদের অভিযোগ শাসক দল সমর্থিত কর্মী সমর্থকটাই এদিন রাতের আঁধারে বিরোধীদলের কর্মী সমর্থকদের টার্গেট করে বাড়িঘরে হামলা চালায়৷ পাশাপাশি শারীরিকভাবে আক্রমণ চালানো হয় বিরোধীদলের কর্মী সমর্থকদের উপর৷ এমনই এক দুষৃকতী হামলায় আহত হয়েছেন পূর্ব লক্ষ্মীবিল এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব শীলের স্ত্রী অপরাজিতা শীল৷ এক্ষেত্রে অভিযোগের তীর সরাসরি শাসক দল বিজেপির কর্মীদের দিকে৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহতরা জানান মূলত উপপ্রধান মলিন দাসের ছেলে গোবিন্দ দাস, হৃদয় দাস সহ আরো ৭-৮ জন দুষৃকতিকারী এই ঘটনাগুলো ঘটিয়েছিল পূর্ব লক্ষ্মীবিল এলাকায়৷ অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে একদল দুষৃকতীকারী উত্তর ব্রজপুর কদমতলী এলাকায় গিয়ে একাধিক বাড়িঘরে তাণ্ডব চালায় এবং পরে দুষৃকতীরা  এলাকার একটি খালি জায়গায় গিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছুঁড়ে৷ফলে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় বিধানসভার রিটার্নিং অফিসার বিনয় ভূষণ দাস সহ পুলিশ ও আধা সামরিক বাহিনী৷ অভিযোগ ,পুলিশ নামমাত্র একটি অভিযোগ নিয়ে চলে আসে৷  মঙ্গলবার রাতভর বিশালগড় থানা এলাকার নীল কমল, নোয়াপাড়া, অফিটিলা, নমপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় ১২-১৪ টি বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে৷ অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ সাধারণ জনগণের৷ মূলত যে সকল জায়গাগুলোতে এই ধরনের দুষৃকতী আক্রমণের ঘটনা সংঘটিত হয় সেখানে প্রশাসনে খবর থাকা সত্ত্বেও সেই এলাকা গুলিতে যায়নি প্রশাসন৷ শুধুমাত্র শহরের প্রাণকেন্দ্র গুলোতে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পেট্রোলিং করে নিজেদের সক্রিয়তা প্রমাণ করতে চেষ্টা করেন  বলে অভিযোগ৷ মঙ্গলবার রাতে বিশালগড় ছিল সমাজদ্রোহীদের কবলে৷ প্রশাসন ছিল কুম্ভনিদ্রায়৷  ফলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে প্রশাসন কতটুকু নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করবে তা নিয়ে প্রশ্ণ আমজনতার অন্দরে৷

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top